Exchange Policy - Rahimer Dokan

রহিমের দোকান সবসময় চেষ্টা করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে। তবে যেকোনো পণ্যের এক্সচেঞ্জ করতে হলে কিছু শর্তাবলী প্রযোজ্য থাকবে —

এক্সচেঞ্জ করার নিয়মাবলী:

  1. এক্সচেঞ্জ করতে চাইলে প্রথমে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করতে হবে। যাচাই-বাছাইয়ের পর আপনার এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু করা হবে।
  2. পণ্যের এক্সচেঞ্জের ক্ষেত্রে পণ্যের মূল মূল্যের উপর ভিত্তি করে ৫% থেকে ৩০% পর্যন্ত ডেমারেজ চার্জ প্রযোজ্য হতে পারে।
  3. পুরোনো পণ্য ফেরত পাঠানো ও নতুন পণ্য পাঠানোর সময় ডেলিভারি ও কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
  4. এক্সচেঞ্জ মূল্য নির্ধারণ করা হবে বর্তমান বাজারমূল্য (MRP) অনুযায়ী।
  5. পণ্যের অবস্থা, প্যাকেজিং, ও ব্যবহারের ধরন যাচাই করে এক্সচেঞ্জ অনুমোদন করা হবে। যদি কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ, স্ক্র্যাচ, বা পণ্যের অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাহলে এক্সচেঞ্জ বাতিল হতে পারে।

 

নীতিমালা পরিবর্তন:

রহিমের দোকান যেকোনো সময় কোনো প্রকার ঘোষণা ছাড়াই এই এক্সচেঞ্জ নীতিমালায় পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে। আপডেটেড নীতিমালা আমাদের ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

দ্রষ্টব্য: এই এক্সচেঞ্জ নীতিমালা আমাদের Terms & Conditions-এর অংশ। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতিমালাগুলো পড়েছেন, বুঝেছেন এবং সম্মতি প্রকাশ করেছেন বলে গণ্য করা হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।