Return Policy - Rahimer Dokan
আমাদের ওয়েবসাইট থেকে পণ্য কেনার আগে অনুগ্রহ করে নিচের রিটার্ন পলিসি ভালোভাবে পড়ে নিন।
রিটার্নের গ্রহনযোগ্যতা:
আমাদের ওয়েবসাইট থেকে কেনা অধিকাংশ পণ্য রিটার্ন করা যাবে, তবে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে :
- পণ্যটি গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্ন প্রক্রিয়া শুরু করতে হবে।
- পণ্যটি অব্যবহৃত, আসল অবস্থায় এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।
- প্রটেক্টর, ক্যাম্পেইন অফার বা ডিসকাউন্টেড পণ্য রিটার্নের জন্য যোগ্য নাও হতে পারে।
- রিটার্ন কেবলমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন পণ্যে এমন কোনো সমস্যা থাকবে যা আমাদের ওয়ারেন্টি নীতিমালা ভঙ্গ করে।
- রিটার্ন করতে হলে অবশ্যই পণ্যের একটি সম্পূর্ণ আনবক্সিং ভিডিও থাকতে হবে, যা প্রমাণ হিসেবে প্রয়োজন হবে।
রিটার্ন প্রক্রিয়া:
রিটার্ন শুরু করতে চাইলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। অর্ডার নম্বর, রিটার্ন করতে চাওয়া পণ্যের নাম এবং রিটার্নের কারণ উল্লেখ করুন। আমাদের টিম আপনাকে পুরো প্রক্রিয়ায় সহায়তা করবে।
রিটার্ন শিপিং:
যদি রিটার্ন আমাদের কোনো ভুলের কারণে না হয় (যেমন ভুল পণ্য পাঠানো বা ত্রুটিপূর্ণ পণ্য), তাহলে রিটার্ন শিপিং খরচ গ্রাহককে বহন করতে হবে। আমরা পরামর্শ দিই যেন গ্রাহক ট্র্যাকযোগ্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করেন এবং শিপমেন্টের প্রমাণ সংরক্ষণ করেন।
নীতিমালা পরিবর্তন:
রহিমের দোকান যেকোনো সময় কোনো প্রকার ঘোষণা ছাড়াই এই রিটার্ন নীতিমালায় পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে। পরিবর্তিত নীতিমালা আমাদের ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।
দ্রষ্টব্য:এই রিটার্ন নীতিমালা আমাদের Terms & Conditions-এর অংশ। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতিমালাগুলো পড়েছেন, বুঝেছেন এবং সম্মতি প্রকাশ করেছেন বলে গণ্য করা হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

